১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

যশোরে হত্যা মামলাসহ ১৪ মামলার আসামি সন্ত্রাসী জিতু গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৫০৬

যশোরে হত্যা, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ১৪টি মামলার আসামি হিসেবে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিতু ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম জিতুর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জনের কারাদণ্ড

যশোরে হত্যা মামলাসহ ১৪ মামলার আসামি সন্ত্রাসী জিতু গ্রেফতার

আপডেট: ০৯:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬