বেনাপোল প্রতিনিধিঃ শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্ৰেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এসআই ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অত্র থানার বাগআঁচড়া তদন্তকেন্দ্র এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে রাড়ীপুকুর এলাকা হতে আরিফ হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে ১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্ৰেফতার করে।
সে ঝিকরগাছা হরিদ্রাপোতা গ্ৰামের আব্দুল জব্বারের ছেলে।
এসংক্রান্তে আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-২৫, তারিখ-২৫/০৬/২০২৫, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদলতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।




















