১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫১৩

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমার-এর হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির উদ্যোগে তার হাতে পৌঁছে যায় এই জার্সি, যা ঘিরে তৈরি হয়েছে বেশ আলোচনার।
শনিবার (১৭ এপ্রিল) ব্রাজিলে অনুশীলনের সময় প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন জার্সিটি তুলে দেন নেইমারের হাতে। এ সময় জার্সিটি হাতে নিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবিও তোলেন ব্রাজিলিয়ান এই তারকা, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শাহনূর রোমেন জানান, তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফিতেই তিনি বেশি সক্রিয়। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস-এর অনুশীলন মাঠে মিডিয়া সেশনের সুযোগে তিনি নেইমারের হাতে জার্সিটি তুলে দেন।
দীর্ঘদিন দেশে ফেরা হয়নি রোমেনের। আরেক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় বাংলাদেশ থেকে জার্সিটি সংগ্রহ করে ব্রাজিলে নিয়ে যান তিনি। অবশেষে সেটি নেইমারের হাতে তুলে দিতে পেরে নিজের আনন্দের কথাও জানান।
রোমেন আরও বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল নিয়ে যে উন্মাদনা তৈরি হয়, তা বিশ্বজুড়ে আলোচিত। এ কারণে বাংলাদেশ সম্পর্কে নেইমারের কিছুটা ধারণা রয়েছে। তার মতে, বাংলাদেশের জার্সি পেয়ে নেইমার বেশ আনন্দিত হয়েছেন এবং তিনি জানেন বাংলাদেশে তার ও ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা:

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

আপডেট: ০৭:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬