০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৮ দিন পর মৃত্যুবরণ করলেন পুলিশ সদস্য সেজান হাসান দিপু, যশোরে দাফন সম্পন্ন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬০৯

ঢাকার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর পুলিশ সদস্য সেজান হাসান দিপু (৩২) মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) যশোর সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুপুরে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মাওলানা অজিহুর রহমান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমেদ। জানাজা ও দাফন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন সদস্য এবং বিছালী পুলিশ ফাঁড়ির আইসি জহুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে নিহতের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সেজান হাসান দিপু যশোর সদর উপজেলার সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে। তিনি ৭ ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ১১ মাস বয়সী এক কন্যাসন্তানের জনক ছিলেন।

তিনি নড়াইল জেলার বিছালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
গত ২১ মার্চ ঢাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

আড়াই হাজার কোটি টাকার সিটিসিআরপি প্রকল্পে অনিয়মের অভিযোগ, বহাল পিডি সাজ্জাদ কবির

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৮ দিন পর মৃত্যুবরণ করলেন পুলিশ সদস্য সেজান হাসান দিপু, যশোরে দাফন সম্পন্ন

আপডেট: ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬