০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে গ্যারেজে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৪৭

যশোর শহরের মুরুলি এলাকায় একটি গ্যারেজে ট্রাকের বডি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর যশোর শহরের চাঁচড়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা মমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় ট্রাকের বডি মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোস্তাফিজুর যশোর সদর উপজেলার মুরুলি এলাকায় শ্যামল নামে এক ব্যক্তির গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ওয়েল্ডিং করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

যশোরে গ্যারেজে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

আপডেট: ০৫:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬