০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, উত্তেজনায় গণপিটুনিতে নিহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫০৪

মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর উপজেলা হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত শিশু আতিকা আক্তার ওই গ্রামের বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে খেলাধুলার সময় সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করেন এবং ফেসবুক-এ তার সন্ধান চেয়ে পোস্ট দেন।
পুলিশ জানায়, পরে আতিকার এক চাচাতো ভাই জানান, তাকে প্রতিবেশী নাঈম (১৫)-এর সঙ্গে দেখা গেছে। বিষয়টি জানার পর ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায়। রাত ১০টার দিকে সেখানে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এরপরই ওই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী নাঈমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নাঈমের বাবা পান্নু, ভাই নাজমুল এবং চাচা ফজলু রহমান বাবুকে ধাওয়া করে মারধর করা হয়। একপর্যায়ে তাদেরকে মারধর করতে করতে আতিকার বাড়ির সামনে একটি পুকুরে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দুইজনের মরদেহ ভাসতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে নাঈমের বাবা ও চাচা রয়েছেন। আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা তিনজনকে গণপিটুনি দিলে দুইজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

যশোরের শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, উত্তেজনায় গণপিটুনিতে নিহত ২

আপডেট: ০২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬