ভারত থেকে ফেরার পথে যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুর রহমান গত ১২ ফেব্রুয়ারি বৈধভাবে ভারতে গিয়েছিলেন। তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে (ভ্রমণ নিষেধাজ্ঞা) অন্তর্ভুক্ত ছিল না বলে জানান বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন। তবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর টার্মিনালের সামনে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। ওই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
শিরোনাম:
ভারত থেকে ফেরার পথে বেনাপোলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- ৫১১
সর্বাধিক পঠিত




















