জেলা ও দায়রা জজ পদটি শূন্য থাকায় এবং ভারপ্রাপ্ত বিচারক দিয়ে আদালতের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর আদালত পাড়া। দীর্ঘদিনের এই অচলাবস্থা নিরসনে এবার সরাসরি আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত জেলা ও দায়রা জজ বদলি হওয়ার পর থেকেই পদটি শূন্য রয়েছে। ফলে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে আদালতের দৈনন্দিন কাজ চালানো হচ্ছে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে আইনজীবীদের মধ্যে এই নিয়ে ক্ষোভ বিরাজ করলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে।
ঘটনার পরিক্রমায় জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম. এম. মোর্শেদ কিছুদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি তিনি ঢাকায় বদলি হন। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব দেওয়া হলে আইনজীবীদের অসন্তোষ চূড়ান্ত রূপ নেয়।
এই পরিস্থিতির প্রতিবাদে গত বুধবার আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বর্তমান সংকটের কথা তুলে ধরেন এবং অবিলম্বে স্থায়ী জেলা ও দায়রা জজ নিয়োগের দাবিতে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬
শিরোনাম:
ভারপ্রাপ্ত বিচারক দিয়ে আদালত পরিচালনা: যশোরে আইনজীবীদের আদালত বর্জন ও সংবাদ সম্মেলন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- ৫০৮
সর্বাধিক পঠিত




















