০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

চৌগাছায় প্রবীণ পুরোহিতকে পিটিয়ে জখম: অভিযুক্ত ‘খবির বাহিনী’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫১০

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে পঙ্কজ চক্রবর্তী (৭০) নামে এক প্রবীণ পুরোহিতকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একদল দুর্বৃত্ত। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার রানী আলী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পঙ্কজ চক্রবর্তী রানী আলী গ্রামের মৃত যতীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে পঙ্কজ চক্রবর্তী বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় শেখপাড়া এলাকার কথিত ‘খবির বাহিনী’র ক্যাডার বজলু (৩৫), আলামিন (৪৫) ও রতন (৩৫)-সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সদস্য অতর্কিতভাবে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে ওই প্রবীণ ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন পঙ্কজ চক্রবর্তীর বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এদিকে, একজন প্রবীণ পুরোহিতের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় রানী আলী গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ‘খবির বাহিনী’র সদস্যদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার প্রার্থনা করেছে।

সর্বাধিক পঠিত

যশোরে যান্ত্রিক ত্রুটির কবলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান, নিরাপদে অবতরণ

চৌগাছায় প্রবীণ পুরোহিতকে পিটিয়ে জখম: অভিযুক্ত ‘খবির বাহিনী’

আপডেট: ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬