০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে আফিল অটো ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৯

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত ‘আফিল অটো ব্রিকস’ কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার একটি বিশাল শেড এবং ভেতরে থাকা মূল্যবান সব যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে।

কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি শেডে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ ও বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, আগুনে একটি শেডের সব মেশিনারি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং পাশের আরেকটি শেড আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক মাহাবুব আলম লাবলু বলেন:
> “আগুনের তীব্রতায় শুধু শেড নয়, আমাদের কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কারখানার উৎপাদন কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে।”

তবে এই ভয়াবহ ঘটনায় কারখানার কোনো শ্রমিক বা কর্মচারী হতাহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইটের ভাটার ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোরে আফিল অটো ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট: ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬