১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত আমিরের অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন: কুশল বিনিময় ও ইফতারের দাওয়াত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক অসুস্থতার খবর শুনে টেলিফোনে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত আমিরের সাময়িক অসুস্থতার সংবাদ শুনে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তার স্বাস্থ্যের খোঁজ নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রীর সাথে ডা. শফিকুর রহমানের দীর্ঘক্ষণ কুশল বিনিময় হয়। প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেন।

টোনালাপকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানান। সেক্রেটারি জেনারেল বলেন:
> “আমাদের আমির প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে, বিশেষ করে তার স্ত্রী ও কন্যাসহ ইফতার মাহফিলে যোগ দেওয়ার অনুরোধ করেছেন। আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি এবং প্রধানমন্ত্রী তা সদয়ভাবে গ্রহণ করেছেন।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থবোধ করেন ডা. শফিকুর রহমান। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুস্থবোধ করায় আজ বুধবার দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত ও মোনাজাত করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই শীর্ষ নেতার এই ফোনালাপ ও সৌজন্যবোধকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বাধিক পঠিত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর জন্মদিন আজ

জামায়াত আমিরের অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন: কুশল বিনিময় ও ইফতারের দাওয়াত

আপডেট: ০৬:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬