১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে চুরির চেষ্টা: হাতেনাতে নারী চোর আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫

যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে এসে চুরির কবলে পড়েছেন জেসমিন বেগম (৪০) নামের এক নারী। তবে নিজের তৎপরতায় চোরকে হাতেনাতে ধরে ফেলায় মালামাল রক্ষা পেয়েছে তার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেসমিন বেগম যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসপাতালের প্যাথলজি বিভাগের (১২৬ নম্বর কক্ষ) সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন জেসমিন। এসময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম (৩০) নামের এক নারী কৌশলে জেসমিন বেগমের ভ্যানিটি ব্যাগে হাত দেন। বিষয়টি টের পাওয়া মাত্রই জেসমিন বেগম চোরকে হাতেনাতে জাপটে ধরেন।

আটককৃত সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী হিসেবে বসবাস করছেন।

ঘটনার পরপরই উপস্থিত জনতা অভিযুক্ত সুমি বেগমকে ধরে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, সুমি কোনো পেশাদার চোর চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
> “হাসপাতালের মতো জনবহুল স্থানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” — হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র

হাসপাতালে আসা অন্যান্য রোগীরা জানান, প্রায়ই লাইনে দাঁড়ানো অবস্থায় মোবাইল বা মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। আজকের এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোর জেনারেল হাসপাতালে চুরির চেষ্টা: হাতেনাতে নারী চোর আটক

আপডেট: ০৫:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬