০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম সিটি: মির্জা ফখরুল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে নির্বাচনও আগে অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন তিনি। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ভোট গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে চলমান বিতর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন:
“দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা আগামী ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার চেয়ে রাজনৈতিক প্রশাসকদের কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, জনগণের সাথে সম্পৃক্ততা থাকায় আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা মাঠ পর্যায়ে অনেক বেশি কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
সচল হবে স্থবির প্রতিষ্ঠান
দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান স্থবিরতা কাটাতে এবং জনসেবা নিশ্চিত করতে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। সরকারের লক্ষ্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম সিটি: মির্জা ফখরুল

আপডেট: ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬