০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২০

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আমডাঙ্গা মোল্যাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চালানো এই হামলায় নারীসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর জখম হয়েছেন। আহতরা বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা বাদী হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তায় কথা কাটাকাটির সূত্র ধরে এই হামলার সূত্রপাত হয়। বিবাদী পক্ষ—একই গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০), রাজ্জাক মোল্লা (৩৮) এবং বাবুল মোল্লার ছেলে মামুন মোল্লা (২১) দেশীয় অস্ত্র দা, চাপাতি ও লোহার রড নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।:
* ইউনুস মোল্লা (৫৫)
* সাদ্দাম মোল্লা (২২)
* আমেনা বেগম (৪০)
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীদের হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রশাসনের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, “হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক পঠিত

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল জাতীয় নাগরিক পার্টি; চেয়ারম্যান সারজিস আলম

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম:

আপডেট: ০৯:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬