১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জার্মানি চলেগেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৯

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব ব্যক্তিগত সফরে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশে যাত্রা করেন। এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি নিজ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি এবং টেলিকম—উভয় বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করে।

ফয়েজ আহমদ তৈয়্যব একজন বিদেশি নাগরিক। জানা গেছে, জার্মানিতে অবস্থানরত তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে এবং ব্যক্তিগত ছুটিতে তিনি এই সফরে গিয়েছেন। তার সহকর্মীরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ৫ মার্চ ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের পর থেকেই তিনি দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সংস্কার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সর্বাধিক পঠিত

সাংবাদিক বেনজীন খানের বাড়িতে হামলা: ‘চোর শাকিলের’ ১ বছরের কারাদণ্ড

জার্মানি চলেগেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট: ০৮:২২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬