০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন: জানালো পাকিস্তানে প্রধানমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৮

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বার্তায় বিএনপির নিরঙ্কুশ জয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আমি জনাব তারেক রহমানকে বাংলাদেশে সংসদীয় নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে একটি সফল ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের বীর জনতাকেও শুভেচ্ছা জানাই।”
শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন যে, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও তারেক রহমানকে পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট জারদারি তার বার্তায় বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ২০ বছর পর বিএনপির ক্ষমতায় প্রত্যাবর্তন এবং একই সময়ে ভারত ও পাকিস্তানের সরকার প্রধানদের অভিনন্দন বার্তা বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারসাম্য বজায় রেখে প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যাত্রায় এই অভিনন্দন বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, গতকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সর্বাধিক পঠিত

তারেক রহমানকে অভিনন্দন: জানালো পাকিস্তানে প্রধানমন্ত্রী

আপডেট: ০১:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬