১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানানো নরেন্দ্র মোদি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
নরেন্দ্র মোদি তার বার্তায় উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের সাধারণ মানুষের তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থার প্রতিফলন।

অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থেকে সবসময় সমর্থন অব্যাহত রাখবে। আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দেশজুড়ে ‘ধানের শীষের’ জোয়ার লক্ষ্য করা গেছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বিএনপির এই বিশাল জয়ের পর বিশ্বনেতাদের পক্ষ থেকে অভিনন্দন আসতে শুরু করেছে, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানানো নরেন্দ্র মোদি

আপডেট: ০১:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬