০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৭৬

যশোরের মণিরামপুরে আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তি মিজানুর রহমান (৩৫)। তিনি মণিরামপুর উপজেলার কুমারঘাটা মনোহরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর দাবি, নিহত রানা প্রতাপ বৈরাগী চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী এবং নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার দিন গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রানা প্রতাপ বৈরাগী মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার বরফকলে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে যায়। সেখানে খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে মঙ্গলবার মণিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আটককৃত মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ‘বিতর্কিত’ রসুল আটক, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আটক

আপডেট: ০৮:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬