যশোর সদর ফাঁড়ির অভিযানে বড় বাজার এলাকা থেকে আব্দুল আজিজ গ্রেফতার
যশোর: ১০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদসহ আব্দুল আজিজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর সদর ফাঁড়ির পুলিশ। আটককৃত আব্দুল আজিজ যশোর শহরের শংকরপুর সরকারি মুরগীর ফার্ম এলাকার বাদশার বাড়ির ভাড়াটিয়া।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাত হোসেন জানান, বুধবার (আজ) সকাল ১০টার দিকে যশোর বড় বাজার ঝলাইপট্টি এলাকার আবাসিক হোটেল নীরবের সামনে থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে অবৈধ ১০ বোতল মদ জব্দ করা হয়।
আটক আব্দুল আজিজ পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মদ বিক্রি করে আসছেন।
পুলিশ জানায়, আজ বিকেলে আটককৃত আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
কেরু কোম্পানির ১০ বোতল মদসহ যশোরে মাদক বিক্রেতা আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- ৬০২
সর্বাধিক পঠিত





















