০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৯

বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য $১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঘিবা বর্ডার অবজার্ভেশন পোস্টের (বিওপি) একটি টহল দল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরই বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
বিজিবি জানায়, এ সময় ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি টহল দল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে মোট ৪৫ কেজি গাঁজা পাওয়া যায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,
> “মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।”

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

আপডেট: ০৪:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫