০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যশোরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ হাজার ৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া এগারো লাখ টাকা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়।: যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় আটককৃত যুবকের নাম নাহিদ হোসেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে টহলদল দাইতলা বাসস্ট্যান্ডের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন নাহিদকে আটক করে।
তল্লাশির সময় আটক নাহিদ হোসেনের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৩,৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া তার কাছ থেকে:২টি মোবাইল ফোননগদ ১,৯৫০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আটক নাহিদ হোসেন ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের বাগআঁড়ায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

যশোরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫