০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

যশোর মহাসড়ক থেকে ককটেল উদ্ধার: আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৭৫

শহরের শংকরপুর বটতলা মসজিদসংলগ্ন বেনাপোল–খুলনা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ একটি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিস্ফোরকটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
স্থানীয়রা সড়কের ধারে কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় বস্তুটি জব্দ করে।
আটক ও সন্দেভাজনদের তথ্য
এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে শংকরপুর এলাকার আরাফাত ইসলাম অন্তরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত একই এলাকার গোল্ডেন সাব্বির (২৮), শিপন (২৭) ও মুসা (৩০) সহ আরও তিনজনের নাম প্রকাশ করেছে। তারা সবাই শংকরপুর বাস টার্মিনাল জোমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “উদ্ধার হওয়া বস্তুটি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বাধিক পঠিত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

যশোর মহাসড়ক থেকে ককটেল উদ্ধার: আটক ১

আপডেট: ০৯:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫