১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়’: নরসিংদীতে নারী সমাবেশে খায়রুল কবির খোকন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৮৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন নরসিংদীতে অনুষ্ঠিত এক নারী সমাবেশে ‘বেহেশতের টিকেট’ বিক্রেতা ও ‘দাঁড়িপাল্লার’ প্রতীক ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, “দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়।”
বুধবার (২৬ নভেম্বর) নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই নারী সমাবেশে তিনি এসব
খায়রুল কবির খোকন তার বক্তব্যে স্বাধীনতাবিরোধী শক্তির ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যারা ধর্মীয় জিগির তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।
নারীর কল্যাণে খালেদা জিয়ার ভূমিকা ও তারেক রহমানের প্রতিজ্ঞা
খোকন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন,
“বিগত সময়ে আমাদের দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, অ্যাসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান ও যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।”
>
তিনি আরও প্রতিশ্রুতি দেন, আগামীতে তারেক রহমান ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবেন এবং নারীর অধিকার পুরোপুরি বাস্তবায়ন করবেন।’
খোকন বলেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারীদের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার, বা নিপীড়ন বরদাস্ত করা হবে না। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “কন্যা সন্তান পরিবারের বোঝা না, পরিবারের সম্পদ।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া ও সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়’: নরসিংদীতে নারী সমাবেশে খায়রুল কবির খোকন

আপডেট: ০৮:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫