১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার জন্য ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর উপহার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৭১

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তাঁর জন্য উপহার পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রপ্রধান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
উপহার হস্তান্তর
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভুটানের পক্ষ থেকে পাঠানো এসব উপহার গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপহার পাঠানোর সময় ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে রবিবার (২৩ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একটি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

খালেদা জিয়ার জন্য ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর উপহার

আপডেট: ১২:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫