১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ: উত্তাল পরিস্থিতি, যৌথবাহিনীর অভিযান শুরু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৫০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং চরম উত্তেজনার জেরে বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী শহরে আটকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তারা ক্যাম্পাসে ফিরতে পারছেন না।
আমাদের প্রতিনিধি মিজানুর রহমান মিজান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

দু’পক্ষের উত্তেজনার পর স্থানীয় গ্রামবাসী যশোর-চৌগাছা সড়কে বড় গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে এবং সড়কে আগুন ধরিয়ে দেয়। এর ফলে দুই দিকেই যানচলাচল বন্ধ হয়ে পড়ে। রাত ৯টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে সড়ক থেকে গ্রামবাসীদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে।

উত্তেজনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, গতকাল এক নারী শিক্ষার্থী স্থানীয় বাজারে মোবাইল মেরামত করতে দেন। আজ সেটি আনতে গেলে দোকানদার তাকে উত্যক্ত করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
অন্যদিকে, গ্রামবাসীর ভাষ্যমতে, এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে ওই দোকানিকে মারধর করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আজ সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে পুরো যবিপ্রবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ মাইকিং করে শিক্ষার্থীদের ধাওয়া করে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ: উত্তাল পরিস্থিতি, যৌথবাহিনীর অভিযান শুরু

আপডেট: ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫