১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সামাজিক সম্পর্ক উন্নয়ন ও জাতীয় নির্বাচন প্রস্তুতি সাদিপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ।

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫০

নিজস্ব প্রতিবেদক
বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুরে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে নেতা–কর্মী ও স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

বৈঠকের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, দেশের সংকটময় সময়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক এলাকার জনগণের সাথে সদাচরণ, সামাজিক যোগাযোগ বৃদ্ধি ও উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন যুগ্ম সম্পাদক কুদ্দুস আলি বিশ্বাস

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন
সহ সভাপতি সাহাদুর রহমান খোকন যুগ্ম সম্পাদক সহ সভাপতি মোঃ রেজাউল করিম।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ।
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহিদুল ইসলাম শহীদ বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন
শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উঠান বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে এবং আয়োজনটি নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

সামাজিক সম্পর্ক উন্নয়ন ও জাতীয় নির্বাচন প্রস্তুতি সাদিপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ।

আপডেট: ০৭:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫