০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নড়াইল কলেজের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক বৃদ্ধ আকবরের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫৬

নড়াইল সদর উপজেলায় গোবরা মিত্র কলেজের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় আকবার মোল্যা (৬৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আকবার মোল্যা সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে যশোরের নওয়াপাড়া থেকে আসা একটি ট্রাক নড়াইল শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে, অটোভ্যান চালক আকবার মোল্যা তার ভ্যান নিয়ে মূল সড়কে উঠছিলেন। এ সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নড়াইল কলেজের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক বৃদ্ধ আকবরের

আপডেট: ০৩:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫