১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ: এসপি আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫৩

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) পদে বদলি নিশ্চিত করার জন্য ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ নামক লঘুদণ্ড দিয়েছে সরকার। বর্তমানে তিনি বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি সিনিয়র সচিব ড. মোহাম্মদ নাসিমুল গনি কর্তৃক স্বাক্ষরিত।

বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে জানা যায়,
* ২০২৩ সালে নরসিংদীর এসপি পদে যোগদানের জন্য আব্দুল হান্নান ‘রবিউল মুন্সী’ নামে এক মধ্যস্থতাকারীর কাছে ৫০ লাখ টাকা পৌঁছে দেন।
* যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন তার পদায়ন হয়নি, তিনি ২০২৪ সালের ৯ নভেম্বর নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব নেন।
* দায়িত্ব গ্রহণের পর তিনি এবং ডিবি ইনচার্জ এস এম কামরুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় যান। তারা মণিপুরীপাড়ায় রবিউল মুন্সীর অফিসে গিয়ে ৫ লাখ টাকা ফেরত নেন।
* বাকি ৪৫ লাখ টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে তাদের সামনেই স্বহস্তে লেখা একটি দলিল গ্রহণ করা হয়
তদন্ত প্রতিবেদনে আরও উঠে আসে, এসপি হান্নান যুগান্তরের সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে ফোনালাপে বদলির টাকার লেনদেন এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্যদের ব্যবহার করার কথা স্বীকার করেন। পরে সেই অডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে হান্নান লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য এবং তদন্ত নথি যাচাই শেষে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ: এসপি আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড

আপডেট: ০২:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫