১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় পরিত্যাক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৭৪

যশোরের চৌগাছা পৌর এলাকায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর এলাকার বাকপাড়ায় কেষ্ট পালের বাড়ির আঙিনা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেষ্ট পাল তার পৈতৃক বাড়িতে পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণ কাজের সময় শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি সম্পূর্ণ জং ধরা এবং প্রায় অচল অবস্থায় রয়েছে।
ওসি আরও জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অস্ত্রটি উদ্ধারের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চৌগাছায় পরিত্যাক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট: ০২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫