০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৬৮

যশোরের অভয়নগর উপজেলায় স্থানীয় জনগণের হাতে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) সকালে পায়রা ইউনিয়নের ফকিরহাট বাজারসংলগ্ন একটি বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে জানালা ভেঙে লুটপাটের চেষ্টার সময় তাদের হাতেনাতে ধরে ফেলে জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে বাড়িটির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর তারা বাড়ির লোকজনকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করার চেষ্টা করে এবং পরে জানালা ভেঙে ঘরে প্রবেশের উদ্যোগ নেয়। বাড়ির মালিক ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলেন।
এ সময় উত্তেজিত জনতা আটককৃতদের গণধোলাই দেয়।

ঘটনা প্রসঙ্গে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম রাতদিন নিউজকে বলেন, “আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

আপডেট: ০৫:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫