০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 🏥

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৬২

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সরকারি প্রস্তাবের প্রতিবাদে যশোরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নার্সরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখা এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে।

বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহিদা খাতুনের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং পেশার অগ্রগতির মূল ভিত্তি। সরকারের একীভূতকরণের উদ্যোগ নার্সদের মর্যাদা, দক্ষতা ও পেশাগত উন্নয়নে গুরুতর বাধা সৃষ্টি করবে। তারা অবিলম্বে এই উদ্যোগ বাতিল করে নার্সদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন আট দফা দাবি তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য:
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একীভূত করার উদ্যোগ বাতিল করে জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
২. অধিদপ্তর প্রণীত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
৩. নার্সদের উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ সৃজন ও সুপারনিউমেরারি পদোন্নতি দিতে হবে।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।
৬. বেসরকারি প্রতিষ্ঠানে নার্স নিয়োগে সুনির্দিষ্ট নিয়োগবিধি, বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
৭. নার্স-মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান এবং পূর্বের স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে।
৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে প্রয়োজনীয় নার্স-মিডওয়াইফের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে নার্সরা তাদের এই আট দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন।?

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 🏥

আপডেট: ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫