বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর ছোট ভাই মামুনুর রহমান পম্পে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৩ নভেম্বর) রাত ১০টার সময় শার্শার নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ স্ত্রী ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ
২৪ নভেম্বর সোমবার দুপুর ২টায় তার জানাজার নামাজ ৭ নং ওয়ার্ড গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে এই জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত হয়ে জাতীয়তাবাদী-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিতি
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ:
* বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ৮৫ যশোর শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
* শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
* বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
* বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব।
* বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী।
* বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন।
* উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃসহিদ আলী।
* বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার।
* পুটখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি।
* বেনাপোল পোর্ট থানা জামাত ইসলামের সেক্রেটারি রেজাউল ইসলাম।
* শার্শা উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের জনগণ।
মরহুম মামুনুর রহমান পম্পের মৃত্যুতে বেনাপোল এলাকায় গভীর শোকের ছায়া
০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
বেনাপোলে শোকের ছায়া: বিএনপি নেতা মাকসুদুর রহমান রিন্টুর ছোট ভাই মামুনুর রহমান পম্পের ইন্তেকাল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ৫৫০
সর্বাধিক পঠিত



















