০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়াম গ্রেফতার:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৮০

দেশের মাদক নির্মূলের চলমান অভিযানের অংশ হিসেবে, বিপুল পরিমাণ হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত শুক্রবার (২৩ নভেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর সিপিএসসি দল। অভিযানে গ্রেফতার করা হয় কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়ামকে (১৯)।
র‌্যাব-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃত সিয়ামের কাছ থেকে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করে আসছে। এই চক্রটি বিভিন্ন পেশার আড়ালে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে। র‌্যাব-৫ দীর্ঘদিন ধরে এই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সিয়াম স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
গতকালও সে পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রেখেছিল। পরে র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় সেই হেরোইন উদ্ধার করে।

র‌্যাব আরও জানিয়েছে, সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং তাকে আগেও গ্রেফতারের চেষ্টা করা হলেও সে আত্মগোপনে চলে যেত। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়াম গ্রেফতার:

আপডেট: ০৪:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫