০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মাত্র ২ লাখ টাকা হলেই পঙ্গুত্ব থেকে মুক্তি পাবে শার্শার সাব্বির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৮৯

একটি সড়ক দুর্ঘটনায় পায়ের হাঁড় চূর্ণবিচূর্ণ হওয়ার পর চার বছর ধরে পঙ্গু জীবন যাপন করছেন যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্মন্ধকাঠি গ্রামের যুবক সাব্বির (২৩)। ইতোমধ্যে তার পায়ে সাতটি ব্যয়বহুল অপারেশন করা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে আরও দুটি অস্ত্রোপচার জরুরি। কিন্তু ভ্যানচালক বাবার পক্ষে সেই ২ লাখ টাকা জোগাড় করা অসম্ভব হওয়ায় বিনা চিকিৎসায় বাড়িতে দিন কাটছে এই যুবকের।
সাব্বিরের বাবা, ভ্যানচালক নুরুজ্জামান জানান, ২০২১ সালের জুন মাসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি আলমসাধু (স্থানীয় যানবাহন) নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বিরের পায়ের ওপর উঠে যায়। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
এরপর যশোর ও ঢাকা মিলিয়ে সাব্বিরের পায়ে মোট সাতটি অপারেশন করানো হয়েছে। এই দীর্ঘ চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই এসেছে ঋণ এবং সমাজের মানুষের সহযোগিতার মাধ্যমে।

বর্তমানে দুই হাতে ক্রাচ এবং পায়ে অপারেশনের খাঁচা নিয়ে উঠানে বসে থাকেন সাব্বির। চিকিৎসক আশ্বাস দিয়েছেন, আর দুটি অপারেশন করতে পারলেই সাব্বির নিজের পায়ে হাঁটাচলা করতে পারবে। কিন্তু সেই অপারেশনের জন্য প্রয়োজনীয় ২ লাখ টাকা জোগাড় করতে পারছে না সহায়-সম্বলহীন পরিবারটি। নুরুজ্জামান সরকারি জায়গায় মাথা গুঁজে কোনোমতে সংসার চালান।
অসহায় পিতা সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন, যাতে তার ছেলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন (বিকাশ ও নগদ): ০১৯৪০৭৩০৩৯৩
>

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

মাত্র ২ লাখ টাকা হলেই পঙ্গুত্ব থেকে মুক্তি পাবে শার্শার সাব্বির

আপডেট: ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫