০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চাকুসহ যুবককে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৬৮

দেশীয় অস্ত্র (বার্মিজ চাকু) নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি দেখানোর অভিযোগে জাহিদ হাসান নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (২৪ নভেম্বর, ২০২৫) দুপুর দেড়টার দিকে যশোর শহরের দড়াটানা মোড় এলাকায়।

আটক জাহিদ হাসান যশোর সদর উপজেলার সুজলপুর জামতলা গ্রামের হামজা হাসানের ছেলে।
কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, দুপুরে খবর আসে যে দড়াটানা মোড় এলাকায় এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এ সময় স্থানীয়রা সাহস করে জাহিদ হাসানকে বার্মিজ চাকুসহ হাতেনাতে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহিদকে তাদের হেফাজতে নেয়।
এই ঘটনায় গতকাল বিকেলে কোতোয়ালি থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

যশোরে চাকুসহ যুবককে আটক

আপডেট: ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫