০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৬৭

যশোরের মনিরামপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নার্গিস পারভীন (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার লাউড়ী প্রজেক্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নার্গিস পারভীন যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিবরণ
নিহতের স্বামী ফরহাদ জানান, তাঁরা মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি মনিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। পথে চলন্ত মোটরসাইকেল থেকে তাঁর স্ত্রী নার্গিস পারভীন অসাবধানতাবশত নিচে পড়ে যান।
এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মাথা ফেটে রক্তাক্ত জখম হন। পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিস পারভীনকে মৃত ঘোষণা করেন।
নার্গিস বেগমের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

যশোরে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১

আপডেট: ০৭:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫