১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৮১

পাওনা টাকা আদায়ের জের ধরে এক অসহায় কৃষকের গরু জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক আব্দুল বারেক মজুমদারের দুটি গরু নিয়ে যান জলিল প্যাদা। অসহায় কৃষক বারেক মজুমদার ঘটনাটি মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে জানালে বিষয়টি নিয়ে পঞ্চায়েত বাজার এলাকায় একটি বৈঠক বসে।
বৈঠকে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাই টাকা পান। সেই পাওনা টাকা আদায় করতেই বারেকের গরু দুটি নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এই বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
কৃষক বারেক মজুমদার অভিযোগ করে বলেন, “আমাকে অসহায় দেখে গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই।”

ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈঠকে জলিল প্যাদা গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও পাওনার বিষয়ে কোনো প্রমাণ বা কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

আপডেট: ০৫:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫