বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।”
শনিবার (২২ নভেম্বর, ২০২৫) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক এক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পরিণতি এটাই’
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের এটি মাথায় রাখতে হবে যে, “এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবে।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত গণতান্ত্রিক দল ছিল না। তারা মূলত গণতন্ত্রের মুখোশ পরা একটি মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি হিসেবে কাজ করেছে এবং বারবার সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড ঘটিয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জনগণের গণ-অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের মানুষ বৈষম্যমুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়।
তিনি সতর্ক করে দেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা সবার দায়িত্ব।
‘আ. লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না’
সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন।
ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।” এ সময় তিনি নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশকে কোনোভাবেই করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম:
শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির সালাহউদ্দিন আহমদ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৬০
সর্বাধিক পঠিত



























