বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সঙ্গে, ভোরের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও, আবহাওয়া প্রায় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিম্নচাপের পূর্বাভাস
আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি বর্তমানে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বিস্তৃতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।
এছাড়াও, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম:
কমছে রাতের তাপমাত্রা, কয়েকটি অঞ্চলে কুয়াশার পূর্বাভাস
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৫৯
সর্বাধিক পঠিত



























