বিপুল পরিমাণ ঋণের চাপ ও মানসিক অস্থিরতা সহ্য করতে না পেরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন যশোর সদরের এক যুবক। নিহত যুবকের নাম জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১)।
বৃহস্পতিবার গভীর রাতে যশোর সদরের চুড়ামনকাটি পোলতাডাঙ্গা গ্রামের রেলব্রিজের নিকটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সিফাত বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেল
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ পরে লাশ উদ্ধার করে যশোর বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্র জানায়, সিফাত সম্প্রতি বিপুল পরিমাণ দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন। ঋণের চাপ এবং মানসিক অস্থিরতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছিলেন। পরিবারের ধারণা, অতিরিক্ত দেনার চাপ থেকে সৃষ্ট হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে ঘটনার সঠিক কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্তাধীন রেখেছে।
১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম:
যশোর সদরে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৪৯
সর্বাধিক পঠিত



























