যশোর/ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় এক ডিলারকে ছুরিকাঘাত করে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিষ্ঠানেরই এক ডেলিভারিম্যানের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুন্দিপুর মাদরাসা মোড়ে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ডিলার আশরাফুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা এক অভিযুক্ত যুবককে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে
আহত ডিলার আশরাফুল (কুন্দিপুর গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে) জানান, তিনি সজীব গ্রুপ ও মেরিডিয়ান ফুডের ডিলার। করিমালী গ্রামের আহাদ তার ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আশরাফুলের অভিযোগ, আহাদ বিভিন্ন দোকানে মাল দেওয়ার টাকা তুললেও তা জমা দেননি। কয়েকদিন ধরে আহাদ কাজে আসা বন্ধ করে দিলে তার কাছে পাওনা টাকা ও হিসাব চান আশরাফুল।
আশরাফুল জানান, রাতে তিনি ব্যবসার প্রায় চার লাখ টাকা সংগ্রহ করে দোকানে ফিরছিলেন। পথিমধ্যে আহাদ, স্থানীয় ফুচকা বিক্রেতা রাকিব এবং জুয়েল তার গতিরোধ করে এবং ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।
আশরাফুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখেন। এসময় ফুচকা বিক্রেতা রাকিবকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম জানান, আশরাফুলের পেটে ছুরিকাঘাত করা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।
মামলা করতে বাধা, পুলিশের বক্তব্যেও ভিন্নতা
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, অভিযুক্ত আহাদকে হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, “রাতে আহত পক্ষ মামলা করবে বলে জানিয়েছিল। কিন্তু সকালে তারা জানিয়েছে ছিনতাইয়ের ঘটনাও হয়নি এবং তারা মামলা করতে চাইছেন না। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে।”
তবে অন্যদিকে আহত পক্ষের দাবি, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপ রাকিব ও আহাদদের পক্ষ নিয়ে তাদের মামলা করতে দিচ্ছে না বলে হুমকি দিচ্ছে। এমনকি প্রশাসনকেও মামলা না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আহতের পরিবার জানিয়েছে, থানা যদি মামলা না নেয়, তাহলে তারা আদালতের মাধ্যমে বিচারের দাবি জানাবেন।
০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
ঝিকরগাছায় ডিলারকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনতাই
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৮৪
সর্বাধিক পঠিত






















