০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ডাকসু সদস্যের বাসায় ককটেল নিক্ষেপ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৭২

:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—নগরের কেওয়াটখালী এলাকার মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আরিফ (৩০), বিপুল (২১), এবং আকুয়া ওয়্যারলেস গেট এলাকার রাজন (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা পরে মামলা হিসেবে রেকর্ড করা হয়।
পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওই চার আসামিকে গ্রেফতার করে। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

ডাকসু সদস্যের বাসায় ককটেল নিক্ষেপ:

আপডেট: ০১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫