এলাকায় আধিপত্য বিস্তার এবং একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ী গ্রামে দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত কয়েকজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাওয়াত না দেওয়া নিয়ে উত্তেজনার শুরু
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। ওই দিন বাকড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী ও প্রতিপক্ষ সাহের উদ্দীনকে সেই বিয়েতে দাওয়াত না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে রাতে থেকেই উত্তেজনা চলছিল।
এই উত্তেজনার জের ধরে শনিবার সকালে সাহের উদ্দীন তার লোকজন নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালান। এতে উভয় গ্রুপের ১০ জন গুরুতর আহত হন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ মোতায়েন
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম:
বিয়েতে দাওয়াত না দেওয়ায়’ ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৮৪
সর্বাধিক পঠিত



























