০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শীতকালে সবজির বাজারে অস্বস্তি: দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত, শত ছাড়াল কিছু সবজি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৫২

সাধারণত শীতকালে সবজির দাম কমে এলেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বেশিরভাগ সবজি এখন ৮০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে, আর কিছু সবজি কেজিতে শত টাকা ছাড়িয়েছে।
সবজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
দাম বৃদ্ধির কারণ:
বিক্রেতারা বলছেন, বাজারে শীতকালীন কিছু সবজির সরবরাহ বাড়লেও পটোল, বেগুন ও ঢেঁড়সসহ অন্যান্য পুরোনো সবজির সরবরাহ কম। এ কারণে মোটের ওপর সব সবজির দাম বাড়তি।
এছাড়াও, বিক্রেতারা বলছেন, চলতি মাসের শুরুর দিকে অসময়ের বৃষ্টিপাতের কারণে উৎপাদন এলাকায় ফলনের ক্ষতি হয়েছে, যা সবজির আমদানি কমিয়েছে এবং দাম বাড়ার মূল কারণ।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।
বাজারে সবজির বর্তমান দর (কেজিপ্রতি):
* ঢেঁড়স ও পটোল: ৮০ টাকা (আগে ছিল ৬০ টাকা)
* শিম: ১১০ থেকে ১২০ টাকা
* বেগুন (প্রকারভেদে): ৮০ থেকে ১০০ টাকা
* করলা: ১০০ টাকা
* চিচিঙ্গা: ৮০ থেকে ৯০ টাকা
* বরবটি: ১০০ টাকা
* মুলা: ৭০ থেকে ৮০ টাকা
* মিষ্টিকুমড়া: ৫০ থেকে ৬০ টাকা
* পেঁপে: ৩০ টাকা
* কচুর লতি: ৮০ টাকা
* লম্বা লাউ (প্রতি পিস): ৮০ থেকে ৯০ টাকা
* ফুলকপি (প্রতি পিস): ৫০ থেকে ৭০ টাকা
* বাঁধাকপি (প্রতি পিস): ৫০ থেকে ৬০ টাকা
* কাঁচা মরিচ: ১৬০ থেকে ২০০ টাকা
জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, “পাইকারি বাজারগুলোতে সবজির আমদানি কমে গেছে। এতে আড়ত থেকে এখন বাড়তি দাম দিয়ে আমাদের সবজি কিনতে হচ্ছে।”
হারেছা খাতুন নামের একজন ক্রেতা হতাশা প্রকাশ করে বলেন, “প্রতি বছর শীতের সবজি বাজারে এলে সব ধরনের সবজির দাম কমে যায়। এ বছর দেখা যাচ্ছে উল্টোটা। দাম না কমে বরং বাড়ছে।”
পেঁয়াজ ও ডিমের দামে স্বস্তি:
তবে বাজারে ডিম ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
* ডিম: ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১০ টাকা পর্যন্ত কমে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
* পেঁয়াজ: গত সপ্তাহের তুলনায় কেজিতে কিছুটা কমে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজকলির কেজি ৭০ থেকে ৯০ টাকা।
অন্যদিকে, মুরগির দামে তেমন কোনো হেরফের নেই। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি এবং সোনালি মুরগি ২৭০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সর্বাধিক পঠিত

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

শীতকালে সবজির বাজারে অস্বস্তি: দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত, শত ছাড়াল কিছু সবজি

আপডেট: ১০:২৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫