১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দিচ্ছেন খালেদা জিয়াে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৬২

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ, শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে তিনি গুলশানের বাসভবন থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। তিনি তাঁর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এই কর্মসূচিতে যোগ দেবেন।”
সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রেক্ষাপট:
গত বছর বেগম খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে এই সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে তিনি শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।
এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

১৩ লাখ টাকা ঘুষে চাকরির নিশ্চয়তা, তদন্ত শেষের আগেই জাতীয় জাদুঘরে ফিরলেন সুমন

সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দিচ্ছেন খালেদা জিয়াে

আপডেট: ০৮:৪০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫