নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী প্রচারণায় দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভবেরবেড় এলাকায় আয়োজিত একটি সন্ধ্যাকালীন উঠান বৈঠক মুহূর্তেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসভায় রূপ নেয়।
ছোট পরিসরে শুরু হওয়া এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হওয়ায় উজ্জীবিত হন উপস্থিত সকলে। প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শার্শার মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনই হবে আমার প্রধান অঙ্গীকার।”
তিনি তাঁর বক্তব্যে এলাকার দীর্ঘদিনের সমস্যাবলী, উন্নয়ন বঞ্চনার ইতিহাস তুলে ধরেন এবং শার্শার সামগ্রিক উন্নয়নে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে জনগণের মূল্যবান সমর্থন কামনা করেন। সভায় উপস্থিত নারী-পুরুষ এবং তরুণ ভোটারদের ব্যাপক উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তৃপ্তির পক্ষে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচারণার অগ্রগতির সাথে সাথে বেনাপোল পৌরসভাজুড়ে মফিকুল হাসান তৃপ্তির প্রতি জনগণের সমর্থন আরও জোরদার হচ্ছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।
১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
বেনাপোল পৌরসভার ৬নংওয়ার্ডের ভবেরবেড়ে মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক জনসমাবেশে রূপান্তর
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- ৫৬৫
সর্বাধিক পঠিত

























