০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৭৪

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে বাবরা-হাচলা ইউনিয়নে নিজেদের মধ্যে আধিপত্যের বিরোধ নিয়ে মাসুদ রানাকে একদল দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বলেন, “শুনেছি গতকাল তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

আপডেট: ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫