০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শার্শা উপজেলা যুবদলের বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত কর্মসূচি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৬৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতা তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, এবং যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার ও আশরাফুজ্জামান মির্জা।
এ সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জোর দিয়ে বলেন, “যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মের একটি সামাজিক শক্তি। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী যুবদল নেতাকর্মীরা নতুন রোপিত গাছের চারা পরিচর্যার অঙ্গীকার করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শার্শা উপজেলা যুবদলের বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত কর্মসূচি

আপডেট: ০৪:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫