, যশোর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু এবং যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার ও আশরাফুজ্জামান মির্জা।
এ সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মের একটি সামাজিক শক্তি। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারী যুবদল নেতারা রোপণ করা নতুন গাছের চারা পরিচর্যার অঙ্গীকার করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: শার্শা উপজেলা যুবদলের বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত কর্মসূচি পালন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- ৫৬৩
সর্বাধিক পঠিত






















