০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: পিস্তলসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৮৯

বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক আতাউর দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র লুকানো আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে, অধিনায়কের নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল সোমবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭/৯ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় আটক আসামির বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার ঘরের পাশে থাকা একটি ধানের গোলার ভেতরে পলিথিন দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রসহ আটক আতাউর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: পিস্তলসহ যুবক আটক

আপডেট: ০১:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫